ভোমরায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
আবিদ হোসেন, ভোমরা: ভোমরায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় নয়া ড্রিংকিং ওয়াটারের সহযোগিতায় ভোমরা শুল্ক স্টেশন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভোমরা শুল্ক স্টেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারি কমিশনার মনিরুল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুর রহমান।
সভায় কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমস কর্মকর্তাবৃন্দ, ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্টস এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মচারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা, নয়া ড্রিংকিং ওয়াটারের চেয়ারম্যান খালিদ হাসান শান্তসহ ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তাবৃন্দ।
এদিকে, সন্ধ্যায় দিবসটি উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

Leave a Reply