ঢাকাSaturday , 26 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভাঙনের কবলে চৌদ্দরশি ব্রিজ! দুর্ভোগে মানুষ

admin ঢাকা
আপডেট: 26 January 2019, 21:04

এস.এম শাহিন আলম: ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে শ্যামনগর উপজেলার চৌদ্দরশি ব্রিজ। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। ঘটছে দুর্ঘটনা।
জানা গেছে, শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর ও গাবুরার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম চৌদ্দরশি ব্রিজ। গাবুরা-পদ্মপুকুর সড়কে কপোতাক্ষ ও খোলপাটুয়া নদীর সংযোগ, চৌদ্দরশি নদীর উপর নির্মিত এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় ১২০ মিটার। ২০০৮-০৯ অর্থবছরে নির্মিত ব্রিজটির গাবুরার পার হতে কয়েকশ গজ ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ফাটল দেখা দিয়েছে ব্রিজে। ঝুঁকি ও ভয় নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে সাধারণ মানুষ।
গাবুরার শহিদ গাজী বলেন, অল্প অল্প করে ভাঙতে ভাঙতে বিরাট আকার ধারণ করেছে। ভাঙতে ভাঙতে ব্রিজটি যদি নদীগর্ভে চলে যায় তাহলে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হবে।
পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দা পাতাখালি মাদ্রাসার শিক্ষক মাছুম বিল্লাহ জানান, গাবুরা থেকে শত শত শিক্ষার্থী প্রতিদিন স্কুল করার জন্য এই এলাকাতে আসে। ভাঙনের কবলে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হলে শিক্ষার্থীরা পড়বে বিপাকে।
স্থানীয়দের অভিযোগ, প্রথম যখন ভাঙন দেখা দেয় অল্প কাজ করলে সমস্যা হতো না। কিন্তু ইউনিয়ন পরিষদ ও কর্তৃপক্ষের অবহেলার কারণে আজ অনেক বড় ক্ষতির মুখে এলাকাবাসী।
ব্রিজটির বর্তমান অবস্থা নিয়ে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, বিষয়টি উপর মহলে জানানো হয়েছে। কিন্তু এখনও সংস্করণের কোনো উদ্যোগ নেয়া হয়নি।
তিনি আরো জানান, বর্তমানে ভাঙনের যে অবস্থা ইউনিয়ন পরিষদ থেকে তা সংস্কার করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *