মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাবি
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দাবি করে সভা করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।
শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে সভায় সহকারি কমান্ডার খাঁন আহসান উল্লাহর সভাপতিত্বে ও সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, শেখ মনির আহমেদ, এসএম শাহাদাত হোসেন, শেখ নুর মোহাম্মদ, সন্তান কমান্ডের সহ-সভাপতি সুরাইয়া আফরোজ সুমি, যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম,কোষাধ্যক্ষ রাসেল কবির প্রমুখ।
সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আব্দুল হাকিমকে সমর্থন জানিয়ে বক্তারা বলেন, বর্তমানে কালিগঞ্জের প্রেক্ষাপটে একজন সৎ, যোগ্য ও দক্ষ মানুষ হিসেবে আব্দুল হাকিমের বিকল্প নেই। সেজন্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তাকে মনোনয়ন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

Leave a Reply