ঢাকাFriday , 25 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নাগরিক সংবর্ধনার জবাবে এমপিরা: সাতক্ষীরাকে সিটি কর্পোরেশন করার সর্বাত্মক চেষ্টা করব

admin ঢাকা
আপডেট: 25 January 2019, 21:57

এসএম নাহিদ হাসান: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার নবনির্বাচিত সংসদ সদস্যদের নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা বলেন, আপনাদের সবার প্রচেষ্টার ফসল আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আর আমরা এই জনপদের প্রতিনিধি হয়ে মহান সংসদে প্রতিনিতিত্ব করার সুযোগ পেয়েছি। সাতক্ষীরার মানুষ সচেতন হয়েছে। তারা জামায়াত ও যুদ্ধাপরাধীদের বর্জন করেছে। আমরা এই চার জন এ জনপদের মানুষের জন্য যেটা ভাল, যেটা কল্যাণকর সেটা মহান সংসদে চিৎকার করে বলেতে চাই। সাতক্ষীরার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অনুযায়ী কাজ হচ্ছে। বৃহৎ জনপদের এই সাতক্ষীরাতে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের দল ও চার সাংসদের মধ্যে যতবেশি সমন্বয় হবে ততবেশি এ জনপদের উন্নয়ন হবে। সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের থেকে একটি কারিগরি বা কৃষি বিশ্ববিদ্যালয় এ জনপদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। রেল লাইনের কাজ এগিয়ে যাচ্ছে। এই সাতক্ষীরায় রেল লাইন হবেই, এর কোন বিকল্প নেই। আমরা যদি সাতক্ষীরাকে অর্থনৈতিক অঞ্চল করতে পারি তাহলে আমাদের এলাকার বেকার যুবকদের ব্যাপাক কর্মসংস্থান করতে পারবো। আমাদের যে মেডিকেল কলেজ এটার এখনো অনেক কাজ বাকি। ইমারজেন্সী বিভাগ এখনো চালু করা সম্ভব হয়নি। অনেক বিভাগ চালু করা হয়নি। এগুলো চালু করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণলয়ের অধীনে ৩৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ খুব দ্রুত শুরু হবে। আমরা সাতক্ষীরাকে সিটি কর্পোরেশন করার সর্বাত্মক চেষ্টা করব। জননেত্রী শেখ হাসিনা দূর্বার গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ উন্নয়নের অগ্রযাত্রায় সাতক্ষীরার চার এমপিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ যেন বাঁধাগ্রস্থ করতে না পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
শুক্রবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংসদদের ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
সমাবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ১৪ দলের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের এমপি ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা সদর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস.এম জগলুল হায়দার।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ওয়ার্র্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল ইসলাম ও ১৪ দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এডভোকেট ফাহিমুল হক কিসলু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। এর আগে দিবালক একাডেমির পরিবেশনায় দেশাত্ববোধক সংগীত পরিবেশনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *