কুখরালী ভলিবল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এমপি রবিকে গণসংবর্ধনা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
পৌরসভার ৬ নং ওয়ার্ডের কুখরালী ভলিবল স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। কুখরালী আদর্শ যুব সংঘের সভাপতি পার্থ কুমারের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, ইটাগাছা ফাঁড়ির ইনচার্জ ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, এপিপি অ্যাডভোকেট মোফাজ্জেল হোসেন খোকন, শিক্ষক রামপদ, কুখরালী ভলিবল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মনোয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, নজরুল ইসলাম, মোস্তফা প্রমুখ।

Leave a Reply