শ্যামনগরে এমপি জগলুলের সাথে উপজেলা জাপা নেতৃবৃন্দের মতবিনিময়
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের সাথে শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকালে এমপির শ্যামনগরস্থ বাসভবনে গিয়ে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।
এসময় শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জি.এম আজিবর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, রবিউল ইসলাম, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি সদস্য স.ম রুহুল আমিন, মুন্সিগঞ্জ ইউনিয়ন সভাপতি বিমল কুমার মন্ডল, রমজাননগর ইউনিয়ন সভাপতি আশরাফুল হাসান, ভুুুরুলিয়া ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান হাবিব, কাশিমাড়ী ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর কবির লাকি, গাবুরা ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রমজাননগর ইউনিয়ন সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন খোকন, আটুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় ছাত্রসমাজ শ্যামনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, একদশ সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি থাকলেও জগলুল হায়দার এমপির নেতৃত্বে আওয়ামী লীগ-জাতীয় পার্টি সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সুন্দর শ্যামনগর গড়ে তুলতে একসাথে কাজ করে যাবো।

Leave a Reply