ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়িতে আ’লীগের সংবর্ধনার জবাবে এমপি রবি: সদর উপজেলা হবে উন্নয়নের রোল মডেল

admin ঢাকা
আপডেট: 24 January 2019, 22:10

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, আপনাদের শ্রদ্ধা ও ভালবাসায় আমি সিক্ত। আবারও আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। আপনাদের শ্রদ্ধা ও ভালবাসার মর্যাদা আমি রাখবো। আপনাদের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার বিকালে সদরের গাভা এ.কে.এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দেওয়া সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান আলী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, জেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মোশা, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ছাত্রলীগের আহবায়ক খান ইমরান হোসেন, কৃষকলীগের সভাপতি গোবিন্দ দাশ প্রমুখ।
এর আগে মীর মোস্তাক আহমেদ রবি পুনরায় এমপি নির্বাচিত হওয়ায় ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগ, এডিএস প্রেসক্লাব, ফিংড়ী ইউনিয়ন পরিষদ, ফিংড়ী ইউনিয়ন যুবলীগ, ইউনিয়ন ছাত্রলীগ, ইউনিয়ন কৃষকলীগ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, বঙ্গবন্ধু পেশাজীবী ফোরাম, জোড়দিয়া মর্ডাণ স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *