পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে এমপি রবিকে সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এমপি রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ মো. সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ইটাগাছা ফাঁড়ির ইনচার্জ ইসরাফিল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহছান হাবিব অয়ন, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নারায়ন চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

Leave a Reply