ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পশ্চিম সুন্দরবনে বনদস্যু জোনাব বাহিনী ফের বেপরোয়া!

admin ঢাকা
আপডেট: 24 January 2019, 21:34

নূরুন্নবী ইমন, রমজাননগর: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কুখ্যাত বনদস্যু, জেলেদের ত্রাস জোনাব বাহিনী ফের বেপরোয়া হয়ে উঠেছে। বিগত দিনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেও ধরা ছোয়ার বাইরে ছিল বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা। কিছুদিন থেমে থাকলেও ফের বেপরোয়া হয়ে উঠেছে তারা।
সূত্র জানায়, বনদস্যু জোনাব বাহিনী এখন পশ্চিম সুন্দরবনের দায়েরগাং, পায়রাটুনি ও আঠারো বেকি নামক স্থানে অবস্থান করছে। আর জেলেদের জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
গত শনিবার (১৯ জানুয়ারি) রাত ১০টায় সুন্দরবনের দায়েরগাং সংলগ্ন পুটেরদুনে নামক স্থান থেকে মাথাপিছু দুই লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের বিনয় মোড়লের ছেলে নির্মল, গৌর পদ মন্ডলের ছেলে মনোরঞ্জন মন্ডল এবং পার্শ্বেখালী গ্রামের ইনতাজ ছেলে নূরুল ইসলামকে জিম্মি করে জোনাব বাহিনীর সদস্যরা।
তবে, বনদস্যু জোনাব বাহিনীর কবল থেকে কৌশলে নির্মল পালাতে সক্ষম হয় এবং মনোরঞ্জন মুক্তিপণ দিয়ে বৃহস্পতিবার সকালে বাড়িতে ফেরে। টাকার অভাবে নুরুল ইসলামসহ একাধিক জেলে এখনও জিম্মি আছে তাদের ডেরায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানান, পশ্চিম সুন্দরবনে ছোট ছোট আরও ৩-৪টি বনদস্যু বাহিনীর আর্বিভাব হয়েছে। তাছাড়া বনদস্যু জোনাব বাহিনী জেলেদের জিম্মি করার পাশাপাশি হরিণ শিকার করে এবং ভারত থেকে অস্ত্র এনে একটি চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করছে।
এ ব্যাপারে বনজীবীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *