নওয়াবেঁকীতে বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠান
আশিকুর রহমান, নওয়াবেঁকী (শ্যামনগর): শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে দাখিল পরীক্ষার্থীদের এই বিদায় দেওয়া অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম লুৎফর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসা সুপার একরামুল কবির, আটুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মারুফ বিল্লাহ, রূপান্তরের ম্যানেজার সৈয়দ আজাদুল হক ও ইঞ্জিনিয়র আশিষ চাকমা।
দোয়া পরিচালনা করেন রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক এবিএম আব্দুল মান্নান।

Leave a Reply