ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলার ৪ এমপির নাগরিক সংবর্ধনা আজ

admin ঢাকা
আপডেট: 24 January 2019, 21:06

সাতক্ষীরার ৪টি আসনে নব নির্বাচিত সংসদ সদস্যদের নাগরিক সংবর্ধনা দেওয়া হবে আজ। জেলা ১৪ দলের উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৩টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা জেলা ১৪ দলের আহবায়ক মুনসুর আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বক্তব্য রাখবেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তরিকুল ইসলাম, জেলা ১৪ দল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. ফাহিমুল হক কিসলু প্রমুখ। উক্ত অনুষ্ঠান সফল করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন জেলা ১৪দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আশেক-এ-এলাহী। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *