ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 24 January 2019, 21:22

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছার জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান তবিবর রহমান খানের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যার হুমকি ও সংবাদ সম্মেলন করে জমি দখলের অভিযোগ তোলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে প্রেসক্লাবে যশোরে সংবাদ সম্মেলনে চৌগাছার জগদিশ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তবিবর রহমান খান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সম্মেলনে তিনি বলেন, তার জনপ্রিয়তায় হিংসা করে তার পরিবারকে তারই প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। গত ১৯ জানুয়ারি তার ভাতিজা আসাদ খান পরিকল্পিতভাবে তাকে হত্যা করতে গাছি দা নিয়ে তার বাড়িতে হামলা করে। এলাকাবাসী ঘটনাটি দেখে তাকে গণপিটুনি দেয়। এখনো আসাদ তাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দিচ্ছে। এই প্রকৃত ঘটনাকে আড়াল করতে তার ভাবি ১০ শতক জমি দখলের মিথ্যা অভিযোগ এনেছেন। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রকৃত তদন্ত হলে সবই মিথ্যা প্রমাণিত হবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার মেঝ ভাই দাউদ হোসেন খান, বড় ভাইয়ের ছেলে আজাদ রহমান খান ও মেজো ভাইয়ের ছেলে আরিফ বিল্লা খান শাকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *