কৃষ্ণনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোআ অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ইউনিয়নের কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উজ্জীবনী ইনিস্টিটিউটের প্রধান শিক্ষক ও ফিফা রেফারী ইকবাল আলম বাবলু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. রহমান মোল্যা, কৃষ্ণনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আহম্মেদ সুরুজ, আ. আজিজ গাইন, জাগ্রত কৃষ্ণনগরের সভাপতি শেখ সেলিম মাহমুদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুর হোসেন।
এদিকে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শেখ শাহাবাজ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামী লীগ কালিকাপুর ১নং ওয়ার্ড সভাপতি শেখ ফারুক নেওয়াজ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও ২নং ওয়ার্ড সভাপতি ইউপি সদস্য শেখ মোমতাজুল ইসলাম।
মাদ্রাসার সহ-সুপার মাওলানা আ. রউফের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক জি.এম আ. মাজেদ, মাওলানা নাজমুল আমান। শিক্ষার্থীদের মধ্যে আসমা পারভীন। বিদায়ী মানপত্র পাঠ করেন তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী এবং ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বরণসহ পুরস্কৃত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আ. রহমান।
এদিকে মানপুর মহিলা দাখিল মাদ্রাসায় মাদ্রাসার সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কৃষ্ণনগর সভাপতি শেখ সেলিম মাহমুদ।

Leave a Reply