ঢাকাThursday , 24 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপজেলা নির্বাচন উপলক্ষ্যে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 24 January 2019, 21:03

ডেস্ক রিপোর্ট: আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের টাউন বাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. নরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সরদার আব্দুল মুজিদ, সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন, সদস্য শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবু সাদেক, শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দিন, আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজাদ হোসেন টুটুল, দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, মহিলা সম্পাদিকা সাফিয়া খাতুন, কলারোয়া পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামছুর রহমান, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম সম্পাদক আলম আল রাজি রাজ, কোষাধ্যক্ষ মনজুরুল ইসলাম মিলন, ছাত্র নেতা শামীম, পাভেল, রুমি, মাসুদ রানা মনা, আশরাফুজ্জামান রকি, জেলা যুব সংহতির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক শেখ সাখাওয়াতুল করিম (পিটুল), কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্ম পার্টির যুগ্ম সম্পাদক এ.বি.এম রাজিবুল্লাহ রাজু, জেলা যুব সংহতির আহবায়ক আশিকুর রহমান বাপ্পি, সদস্য সচিব মো. আবু তাহের, সদর যুব সংহতির আহবায়ক বদরুজ্জামান বদু, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, পৌর যুব সংহতির আহবায়ক জাকির হোসেন বনি, সদস্য সচিব শাহিন প্রমুখ।
সভায় আসন্ন উপজেলা নির্বাচনে ৭টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও দলীয় সাংগঠনিক বিষয়ে আলোচনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *