ঢাকাWednesday , 23 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্কুল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের জয়

admin ঢাকা
আপডেট: 23 January 2019, 21:22

ডেস্ক রিপোর্ট: প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা’২০১৮-১৯ এর উদ্বোধনী খেলায় জয় পেয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রসুলপুর যুব সমিতির মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে পিএন মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করে। জবাবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ২৫.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করে। এতে ২ উইকেটে জয় পায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়।
এর আগে সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অনিন্দিতা রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেক্রীস সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখা প্রধান সাঈদ হাসান খান, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস আলী বাবু, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, আলতাফ হোসেন, রুহুল আমিন প্রমুখ।
স্কুল ক্রিকেটের ভেন্যু ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছেন ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হাফিজুর রহমান খান বিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *