ঢাকাWednesday , 23 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শা থেকে চুরি হওয়া নবজাতক ঝিকরগাছায় উদ্ধার, আটক ১

admin ঢাকা
আপডেট: 23 January 2019, 22:26

বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার একটি বেসরকারি ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতককে ঝিকরগাছা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে শার্শা উপজেলার নাভারণ বাজারের পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে শিশুটি চুরি হয়। ওই নবজাতকের পিতা বেনাপোলের মানকিয়া গ্রামের শরিফুল ইসলাম বলেন, তার স্ত্রী নাসরিন বেগমের প্রসব বেদনা উঠলে বুধবার ভোরে নাভারণ পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯টায় সিজারের মাধ্যমে তাদের কন্যা সন্তান হয়।
নবজাতকের দাদী আছিয়া বেগম বলেন, তারা শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিলেন। কিছু সময় পরে শিশুটিকে আর পাওয়া যাচ্ছিল না।
পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্ত্বাবধায়ক আব্দুল হামিদ জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দেন প্রসূতি নাসরিন। সন্তানটি আমরা তাদের হাতে তুলে দেই। এর দুই ঘণ্টা পরে শুনছি সন্তানটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
শার্শা থানার উপ পরিদর্শক হাসান আলি বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করেছি। পরে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে চুরি হওয়া নবজাতকটি যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রাম থেকে উদ্ধার করেছি। এই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *