ভেটখালীতে অগ্রণী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ
নূরুন্নবী ইমন, রমজাননগর: অগ্রণী ব্যাংক ভেটখালী শাখার উদ্যোগে ক্ষুদ্র কৃষক ও বর্গা চাষীদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদ হলরুমে এই ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক সঞ্জয় কুমার মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক সিরাজুল হক।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি সদস্য আমিনুর রহমান, আজগার হোসেন, অসিম মন্ডল, মহিলা সদস্যা সাহিদা বেগম, ইউপি সচিব মহাসীন হোসেন ও সোলায়মান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র অফিসার এমএম আলী আকবার।

Leave a Reply