কৃষ্ণনগর ইউপি উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন পাচ্ছেন মোস্তফা কবিরুজ্জামান মন্টু
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু। বুধবার কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউপি হল রুমে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত দলীয় কাউন্সিলে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
এর আগে অনুষ্ঠিত বর্ধিত সভায় কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ সাহিদ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপ-দপ্তর সম্পাদক জিএম ফাত্তাহ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, জেলা কমিটির সদস্য অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাস্টার নরীম আলী, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আহম্মেদ সুরুজ প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী জানান, বর্ধিত সভায় ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের আলোচনা হলে ৪ জন প্রার্থীর নাম উঠে আসে। প্রার্থীরা হলেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক নুর আহম্মেদ সুরুজ, সাবেক সভাপতি স.ম আব্দুল মাজেদ ও আওয়ামী লীগ নেতা শেখ সেলিম মাহমুদ।
এ সময় জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ৪ জনকে নিজেদের মধ্যে সমন্বয় করে একক প্রার্থী দেওয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু তারা সমন্বয়ে ব্যর্থ হওয়ায় গোপন ব্যালেটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ।
এ সময় ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে ৭১জন কাউন্সিলর নির্ধারণ করা হয়। এর মধ্যে ৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
কাউন্সিলে মোস্তফা কবিরুজ্জামান মন্টু ৩৮ ভোট, নুর আহম্মেদ সুরুজ ৬ ভোট, স.ম আব্দুল মাজেদ ৭ ভোট ও সেলিম মাহমুদ ৭ ভোট পান।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ১ম, ২য় ও ৩য় ব্যক্তির নাম অর্ন্তভুক্ত করে প্রথম ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদককে পত্র দেন।
এর আগে সভার শুরুতে ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের জন্য যারা শহীদ হয়েছেন ও ১৫ আগস্টের নির্মম হত্যাকা-ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ ও সদ্য প্রয়াত কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Leave a Reply