কাশিমাড়ীতে চাষী মাঠ দিবস
কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীতে মৎস্য চাষীদের অংশগ্রহণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘ চত্বরে উইনরক ইন্টারন্যাশনাল ও টিএমএসএসের বাস্তবায়নে সমাজসেবক ডা. মোস্তফা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএসের সেফটি প্রকল্পের অ্যাকুয়াকালচার এক্সটেনশন অফিসার খবিরুল ইসলাম। এসময় চাষীদের মৎস্য চাষে উদ্বুদ্ধকরণে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মৎস্য চাষী সাংবাদিক রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাকুয়াকালচার ফিল্ড ফ্যাসিলিটেটর আফজাল হোসেন।

Leave a Reply