ঢাকাWednesday , 23 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এলাকার উন্নয়ন করে ঋণ শোধের চেষ্টা করবো: এমপি রবি

admin ঢাকা
আপডেট: 23 January 2019, 21:07

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন, রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎসহ এলাকার উন্নয়নের মাধ্যমে মানুষের ভালবাসার ঋণ শোধ করার চেষ্টা করবো। যাদের মূল্যবান ভোটে আমি আবারও এমপি নির্বাচিত হয়েছি তাদের শ্রদ্ধা ও ভালবাসায় আমি সিক্ত, আমি ঋণী।
বুধবার সকালে সীমান্ত আদর্শ কলেজের উদ্যোগে দেওয়া সংবর্ধনার জবাবে এমপি রবি এ কথা বলেন।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. খলিলুল্ল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, উপাধ্যক্ষ মহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুর রহমান মোশা, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. আলতাপ হোসাইন, সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা গফুর গাজী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম মন্টু, মাস্টার কামাল হোসেন, সীমান্ত আদর্শ কলেজের শিক্ষার্থী আহসান হাবিব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সীমান্ত আদর্শ কলেজের সহকারি অধ্যাপক মন্ময় মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *