ঢাকাTuesday , 22 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় চেয়ারম্যানের বিরুদ্ধে ভাবির সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 22 January 2019, 21:23

যশোর প্রতিনিধি: চৌগাছা উপজেলার এক ইউপি চেয়ারম্যান তার আপন ভাতিজাকে পিটিয়ে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান খানের ভাবি রাহেলা খানম।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার দেবর জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান খানের সাথে সম্পত্তি নিয়ে তাদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত ১৯ জানুয়ারি চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নিয়ে তার বাড়ির উঠানে পিলার বসিয়ে প্রাচীর নির্মাণ শুরু করেন। এর প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তার ছেলে আসাদ খানকে মারপিট করে। পরে তাকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে বেদম প্রহার করে রক্তাক্ত করা হয়। পুলিশ খবর পেয়ে তার ছেলেকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাহেলা খানের অভিযোগ, এ ঘটনার পর তিনি থানায় মামলা করতে গেলেও প্রভাব খাটিয়ে চেয়ারম্যান তা বন্ধ করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
যোগাযোগ করা হলে অভিযুক্ত চেয়ারম্যান তবিবর রহমান খান বলেন, ঘটনার দিন আমার ভাইপো আসাদ খান আমাকে মারতে গাছি দা নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে। বিষয়টির দেখে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়েছে। আর আমার ভাবি রাহেলা খানম যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *