ঢাকাTuesday , 22 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনার তেলিগাতী বাইপাসে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

admin ঢাকা
আপডেট: 22 January 2019, 21:12

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী বাইপাসের চিংড়ীখালি কালভার্ট সংলগ্নে সোমবার (২১ জানুয়ারি) রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও বিভিন্ন মালামালসহ ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলো খালিশপুর থানার মজগুন্নী গির্জা এলাকার খলিল মুন্সির ছেলে রুহুল আমীন ওরফে ইয়ামিন (২৪), খানজাহান আলী থানার যোগিপোল পশ্চিমপাড়ার আব্দুর রহমানের ছেলে শাহ পারভেজ (২৫) এবং শিরোমণি মীরবাড়ী এলাকার গফফার মীরের ছেলে তানভীর মীর (২৫)।
আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, পুলিশের বিশেষ টহল দেওয়ার সময় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে দেশি অস্ত্রসহ হাতেহাতে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তি মতে তাদের সাথে থাকা অপর সঙ্গীদের আটকের জন্য বিশেষ অভিযান চলেছে। এ ব্যাপারে র এসআই আবু হাসান ৩১৯/৪০২ ধারায় মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *