ঢাকাTuesday , 22 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাউন্সিল কাল: দেবহাটায় আ’লীগের ১২ জনের দলীয় মনোনয়ন সংগ্রহ

admin ঢাকা
আপডেট: 22 January 2019, 22:53

এমএ মামুন, দেবহাটা (সদর): দেবহাটায় উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আগামীকাল ২৪ জানুয়ারি। তিন পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ১২ প্রার্থী। ইতিমধ্যে দলীয় কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কাউন্সিল পরিচালনা কমিটি।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দলীয় মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
এদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. স.ম গোলাম মোস্তফা এবং বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহবুব আলম খোকন উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনারুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেক পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়াংকা রাণী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম এবং জিএম স্পর্শ।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ জানান, আগামীকাল ২৪ জানুয়ারি সখিপুর ইউনিয়ন পরিষদে দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে সভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার ১৫৭ জন কাউন্সিলর সহ অতিথিদের আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে। বুধবার বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করা হবে। তাদের নির্দেশনা অনুযায়ী বাকি কাজ সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *