ঢাকাTuesday , 22 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 22 January 2019, 22:50

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ও হাইস্কুল মাঠে উপজেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা আগামী দিনের কর্ণধার। তাদের পড়াশুনার পাশাপাশি বিনোদনের প্রয়োজন অপরিসীম। তাই তাদের মেধার বিকাশ ঘটানোর জন্য খেলাধুলা, নাচ, গান, শরীরচর্চার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলা শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন।
প্রতিযোগিতায় কলারোয়া উপজেলার পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *