ঢাকাTuesday , 22 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা: বরিশালকে ৩ উইকেটে হারালো মেহেরপুর

admin ঢাকা
আপডেট: 22 January 2019, 22:51

রাইয়ান সাকিল: সাতক্ষীরায় সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অ-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার পঞ্চম ম্যাচে মেহেরপুর জেলা দলের মুখোমুখি হয় বরিশাল জেলা দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে বরিশালকে ৩ উইকেটে হারিয়েছে মেহেরপুর জেলা। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে টস জিতে ব্যাটিংয়ে সিদ্বান্ত নেন বরিশাল জেলার অধিনায়ক সীমান্ত কর্মকার। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বরিশালের ওপেনার শিফাত ও ইফতেখার। এই জুটি থেকে আসে ৪৫ রান। রান আউট হয়ে ব্যক্তিগত ১৩ রানে বিদায় নেন ওপেনার ইফতেখার। এরপর উইকেটে নামেন তানভীর। ক্রিজে নেমে আরেক ওপেনার শিফাতকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন তিনি। দলীয় ৯৩ রানে মইনুলের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন দলের আরেক ওপেনার শিফাত। তবে মেহেরপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে বরিশাল জেলা। এরপর আর কোন ব্যাটসম্যান ক্রিজে দাঁড়াতে পারেনি। ফলে ৪৪.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বরিশাল জেলা। বরিশালের হয়ে সার্বোচ্চ ৬৬ রান করেন শিফাত সরদার। ১২ চারের মাধ্যমে এই অসাধারণ ইনিংস উপহার দেন তিনি। ৬৬ রানের ইনিংসে ক্রিজে ছিলেন ১০২ মিনিট। মেহেরপুরের পক্ষে মইনুল ও রাকিব ৩টি এবং রশিদুল ও মুস্তাকিম ১টি করে উইকেট শিকার করেন।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মেহেরপুর জেলা। দ্বিতীয় ইনিংসে তাহমীদের করা তৃতীয় বলে শূন্য রানে ফেরান ওপেনার আশিক। এরপর উভয় প্রান্ত থেকে চাপ সৃষ্টি করতে থাকে বরিশালের বোলাররা। এসময় ক্রিজে নামেন শ্রাবণ। তবে আগের দিনে দুর্দান্ত খেলা শোয়েব এদিনে ব্যর্থ হন। কিন্তু চাপ সামলে দলের হাল ধরেন শ্রাবণ। যখন অন্য ব্যাটসম্যানরা যাওয়া আসার মিছিলে ব্যস্ত তখন রানের চাকা সচল রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত তার ব্যাটেই ভর করে ৩ উইকেট হাতে রেখে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় মেহেরপুর জেলা।
মেহেরপুরের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন শ্রাবণ। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার আসিফ। বরিশালের হয়ে সীমান্ত ৩টি, মারুফ ২টি, সাদমান ও তাওমীদ ১টি করে উইকেট লাভ করেন।
খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন শাহ আলম শানু ও শেখ আকরুজ্জামান। স্কোরার ছিলেন শেখ রফিকুর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *