ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আ’লীগের দলীয় কাউন্সিল থেকে সরে দাঁড়ালেন মিন্নুর ও নির্মল মন্ডল

admin ঢাকা
আপডেট: 21 January 2019, 22:40

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কাউন্সিল থেকে সরে দাঁড়ালেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণাকারী উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক নির্মল কুমার মন্ডল।
সোমবার সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনায় সভায় আলাপ আলোচনার ভিত্তিতে তারা এ সিদ্ধান্ত নেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনারুল হক, আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
সভায় আগামী ২৪ জানুয়ারি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্ধারণের বিষয়ে দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের আলোচনা ও পরামর্শে দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
১/ক, পি-৪ (ছবি)
দেবহাটার নবাগত ওসিকে উপজেলা প্রশাসনের শুভেচ্ছা
দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটা থানার নবাগত ওসি বিপ্লব কুমার সাহাকে উপজেলা প্রশাসন, উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে নবাগত ওসিকে ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, নবাগত ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, কৃষি অফিসার জসিমউদ্দীন, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *