ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দরগাহপুর ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠন : খোকন সভাপতি, রবিউল সম্পাদক

admin ঢাকা
আপডেট: 21 January 2019, 22:32

দরগাহপুর প্রতিনিধি: আশাশুনির দরগাহপুর ইজিবাইক মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ জানুয়ারি) বিকালে দরগাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে শেখ আব্দুল মুকিত খোকনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাহপুর ইউনিয়ন চেয়ারম্যান সভাপতি শেখ মিরাজ আলী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শামীনুর রহমান শামীম, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ, মেম্বর শেখ বখতিয়ার উদ্দীন, কামরুল ইসলাম, জি.এম মুজিবর রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শেখ আব্দুল মুকিত খোকনকে সভাপতি ও রবিউল ইসলাম সরদারকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এই কমিটির সহ-সভাপতি হাসান আলী গাজী, আতাউল্লাহ মোড়ল, যুগ্ম-সম্পাদক রুবেল সরদার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল সরদার, কোষাধ্যক্ষ সনাতন মন্ডল, দপ্তর সম্পাদক আজিজুল সরদার, লাইন সেক্রেটারি সাদ্দাম সরদার, ক্রীড়া সম্পাদক নাদির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *