ঢাকাMonday , 21 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাঁদাবাজ ও দালাল চক্রের হাত থেকে রেহাই পেতে কৃষকের সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 21 January 2019, 21:05

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় চাঁদাবাজ ও দালাল চক্রের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন এক দরিদ্র কৃষক।
সোমবার (২১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সদর উপজেলার চুপড়িয়া গ্রামের মৃত এজাহার আলীর ছেলে কৃষক মো. মতিয়ার রহমান এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি স্বাধীনতার স্বপক্ষের মানুষ এবং একজন নিরীহ কৃষক। আমরা দুই ভাই ও পাঁচ বোন। আমার বাবার জমির প্রাপ্ত অংশ বোনদের দিয়েছি। শুধুমাত্র ব্লকে পানি সরবরাহের জন্য একটি পানির কল রয়েছে যাতে আমি একের পাঁচ অংশ ভাগ পাই। কিন্তু বোনেরা আমার ওই এক ভাগ থেকে আরো পাঁচ ভাগ দাবি করছে। অথচ ২০ বছর আগে আমার পিতা এজাহার আলী পানির কলের এই ভাগটি আদালতের মাধ্যমে আমাকে এফিডেভিট করে দেন। পারিবারিক এই ঘটনাকে কেন্দ্র করে জনৈক জাহাঙ্গির ও দালাল আব্দুস সালাম আমার কাছে এক লক্ষ টাকা দাবি করে।
তিনি অভিযোগ করে বলেন, আমার পাঁচ বোনের প্রত্যেককে তাদের প্রাপ্য প্রায় আড়াই বিঘা করে জমি দিয়েছি। নারিকেল ও তালগাছের ভাগ দিয়েছি। বাকি রয়েছে শুধুমাত্র একটি পানির কল। এছাড়া বড় বোন ছালেহা খাতুন আমার ক্রয় করা জমিতে বাস করে। বাবার কাছ থেকে ক্রয় সূত্রে পাওয়া পানির কলের ভাগ বোনদের করিয়ে দেয়ার জন্য জাহাঙ্গির ও দালাল আব্দুস সালামসহ আরো কয়েকজন আমাদের পরিবারের শান্তি নষ্ট করছে। দালাল চক্র আমার অনেক আর্থিক ক্ষতি করেছে। এখনও আমাকে হুমকি দিচ্ছে। তারা আমার জমিতে ধান চাষ করতে যেতে দিচ্ছে না। ইতোপূর্বে ওই দালাল চক্র নাশকতার মামলা দিয়ে আমাকে হয়রানি করেছে এবং এখনও করতে তৎপরতা চালাচ্ছে। তিনি ক্রয় সূত্রে পাওয়া পানির কলের একের পাঁচ অংশ ভাগ ফিরে পেতে এবং চাঁদাবাজ ও দালাল চক্রের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *