এমপি রবিকে বাঁশদহা ইউনিয়ন আ’লীগের সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ০১নং বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাতক্ষীরা সদর আসনের পুনর্নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) বিকালে মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুর রহমান মোশা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজাজ উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, মির্জানগর দালিল মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সবুজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান।
এদিকে, সদর উপজেলার আগরদাঁড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে এমপি রবিকে ফুল, মিষ্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা উপহার দেওয়া হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে গিয়ে আগরদাঁড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম মোরশেদ, সহ-সভাপতি আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, আগরদাঁড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুস সালাম কাশেমী, আগরদাঁড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার শিক্ষক জে.এম শফিকুল হাসান, ক্বারী মিজানুর রহমান, মল্লিক হাবিবুর রহমান, মো. মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম ও তানিয়া সুলতানা তাকে শুভেচ্ছা জানান।

Leave a Reply