সাতক্ষীরা পৌরসভার মোবাইল সেবা অ্যাপ ওয়ান সার্ভিস প্রকল্পের কার্যক্রম উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার মোবাইল সেবা অ্যাপ ওয়ান সার্ভিস প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১২টায় পৌরসভার হলরুমে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। প্রাকটিকাল অ্যাকশনের বাস্তবায়নে মোবাইল কোম্পানি রবি’র কারিগরি সহযোগিতায় পৌরসভার সেবা বিষয়ক ডিজিটাল প্লাটফর্ম ওয়ান সার্ভিস অ্যাপ চালু করা হয়েছে।
এই সার্ভিসের মাধ্যমে পানির বিল, পৌর কর, ড্রেন ও পানির পরিসেবা, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, বৈদ্যুতিক লাইন পরিসেবা, ইলেক্ট্রিক যন্ত্র সার্ভিসিং সেবা পেতে লাইনে দাঁড়াতে হবে না। সুবিধামত সময়ে ঝামেলা ছাড়াই পৌরবিল দিতে পারবেন, দ্রুততম সময়ে নির্ভুল ও নিরাপদভাবে গৃহস্থলির বিভিন্ন পরিসেবা পাবেন। পৌরসভার সেবা সম্পর্কে গ্রাহক তথ্য ও মতামত এবং চাহিদা সহজে জানাতে পারবে। পৌরসভার বিল সংক্রান্ত যে কোন বার্তা গ্রাহকের মোবাইলে পৌঁছে যাবে। ফলে পৌরসভা ও নাগরিকের মধ্যে সেতুবন্ধন রচিত হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পৌরসভার শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাকটিকাল অ্যাকশনের প্রোগ্রাম বাস্তবায়ন বিভাগের প্রধান হোসেন ইসরাত আবিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সৈয়দ মাহামুদ পাপা, শেখ শফিক উদ দ্দৌলা সাগর, আব্দুস সেলিম, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, অনিমা রানি মন্ডল, সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, প্রাকটিক্যাল একশনের কারিগরি সমন্বয়ক সাইফ মঞ্জুর, সফটওয়্যার এলালিস্ট তানজিম উর রহমান ইসতি, প্রোজেক্ট কো-অর্ডিনেটর আরিফ রায়হান ও রবি’র কর্মকর্তা সৈয়দ আজরাফ জামান প্রমুখ।

Leave a Reply