ঢাকাSunday , 20 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা পেলেন মোস্তাফিজুর রহমান

admin ঢাকা
আপডেট: 20 January 2019, 23:03

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান। এই দিয়ে ৬ মাসে ৫ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা পেলেন তিনি।
রবিবার সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। সহকারী পুলিশ মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার প্রমুখ।
সভায় ডিসেম্বর ২০১৮ মাসের ৮টি থানার ইনচার্জসহ পুলিশ অফিসারদের কার্যক্রম মূল্যায়ন করা হয়।
এসময় আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তথা রেকর্ড ব্রেক মাদক উদ্ধার, রেকর্ড ব্রেক অস্ত্র উদ্ধার, রেকর্ড ব্রেক পরিমান নাশকতা মামলার আসামি গ্রেপ্তার ও সাজাপ্রাপ্ত আসামি আটক করে জেলার পশ্চিম জোনের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সম্মাননা পান সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *