শ্যামনগরে কবি বনফুলের আত্মপ্রকাশ
রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগরের কবি বনফুলের আত্মপ্রকাশ সাহিত্য আলোচনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট মঠের চক সংলগ্ম জাগরণী চক্রফাউন্ডেশন অফিস চত্বরে আনিসুর রহমানের (কবি বনফুল) আত্নপ্রকাশ সাহিত্য আলোচনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারণ কবি চারু চন্দ্র মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক অসিত রঞ্জন, গুনধর মিস্ত্রী, হরেন্দ্র নাথ মন্ডল, আব্দুল হামিদ, সাইফুল ইসলাম, হেমেন্দ্র যোদ্দার, সমাজ সেবক রফিকুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের ধুমঘাট শাখার ম্যানেজার সাহিনুর রহমান, মহিলা লেখিকা হোসনেয়ারা বেবি। অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর সন্তোষ বিশ্বাস ।

Leave a Reply