ঢাকাSunday , 20 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়ালের ইন্তেকাল

admin ঢাকা
আপডেট: 20 January 2019, 22:30

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা ও সিবিএ সভাপতি আব্দুল আওয়াল (৮০) ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রোববার বিকাল ৪টায় মীরেরডাঙ্গা কেডিএ আবাসিক এলাকায় তার নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার জোহরবাদ কেডিএ আবাসিক জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং জানাযা শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়ালের মৃত্যুর খবর শুনে তার বাসভবনে খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকির, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহজাহান, বাবর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *