কালিগঞ্জে মুদি দোকানে চুরি
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়ায় সার্টার কেটে একটি মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মনোহরপুর দুম্বপোতা মোড় নামক স্থানে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মুদি ব্যবসায়ী দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের শোকর আলীর ছেলে আলমগীর হোসেন (৩৪) জানান, তিনি শনিবার দিবাগত রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। ওই দিন গভীর রাতে চোরচক্র তার দোকানের সার্টার কেটে ভিতরে প্রবেশ করে দোকানে রাখা নগদ ৩ হাজার টাকা, একটি টেলিভিশন, ২ টা মোবাইল সেট, সাবান, বিস্কুটসহ অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মুদি সামগ্রী নিয়ে যায়।

Leave a Reply