ঢাকাSunday , 20 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অনীকদের জন্য উদ্যোগ’র সংবাদ সম্মেলন: জেলায় দৈনিক একজনের অপমৃত্যু ঘটছে, প্রতিরোধে সামাজিক উদ্যোগ গ্রহণ জরুরি

admin ঢাকা
আপডেট: 20 January 2019, 22:27

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে প্রতি বছর ১১ হাজার আত্মহত্যার ঘটনা ঘটছে। এই হিসাবে বছরে প্রতি জেলায় গড়ে ১৭২ জন তাদের জীবন স্বেচ্ছায় বিসর্জন দিচ্ছে। জাপানে এক সময় আত্মহত্যার ঘটনা ঘটতো খুব বেশি। গত দশ বছরে সে সংখ্যা কমে গেলেও বাংলাদেশে এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন বিশিষ্ট মনোবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. সেলিম চৌধুরী। তিনি বলেন, এই প্রবণতা থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করার তাগিদ এসেছে। বাংলাদেশে জ্যামিতিক হারে আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রবণতা রোধে বিভিন্ন কৌশল ও পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ‘অনীকদের জন্য উদ্যোগ’ শীর্ষক একটি সংগঠনের আহবায়ক এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী। তিনি তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, ২০১৮ সালে সাতক্ষীরা জেলায় ৩৬৭টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এই হিসাবে জেলায় দৈনিক একজনের অপমৃত্যু ঘটছে। আত্মহননকারীদের মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এই তালিকায় রয়েছে বিভিন্ন শ্রেণি পেশার নারী ও পুরুষ। এ প্রসঙ্গে আরও বলা হয়, শনিবার সাতক্ষীরায় তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহননকারী তিনজনই বিভিন্ন কলেজের ছাত্রী। তুচ্ছ কারণে এসব আত্মহত্যার ঘটনা ঘটছে বলেও এতে জানানো হয়। আমাদের ছেলে মেয়েরা অনেক কারণে হতাশা ও বিষন্মতায় ভোগে। তারা এর প্রতিবাদ অথবা প্রতিশোধ হিসাবে আত্মহত্যার মতো ক্ষতিকর পদক্ষেপ গ্রহণ করে। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আত্মহত্যা বা স্বেচ্ছা মৃত্যু নিছক আবেগের কারণে হয়ে থাকলেও আত্মহত্যা কোনো প্রতিবাদ হতে পারে না। আত্মহত্যা কোনো প্রতিশোধ হতে পারে না। শিশু কিশোরদের এ ধরনের প্রবণতা থেকে সরিয়ে আনতে হলে সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতিটি আত্মহত্যার নেপথ্য ঘটনা অনুসন্ধান করে তার প্রতিকারের উদ্যোগ নিতে হবে বলেও সংবাদ সম্মেলনে মত প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, কেনো এতো আত্মহত্যার ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা দরকার। অভিভাবকের আচরণ, শিক্ষা ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যম, লিঙ্গ বৈষম্য, সামাজিক অবক্ষয় নাকি অন্য কিছু তা তলিয়ে দেখার ওপর গুরুত্বারোপ করে বলা হয়, এর থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে। আমাদের শিশুরা নানা কারণে বিষণœতা ও আশাহীনতায় ভোগে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, শিশু কিশোররা মাদকের দিকে ঝুঁকছে কিনা তা দেখতে হবে। এ প্রসঙ্গে তারা আরও বলেন শিশুর মেধা বিকাশের স্বাভাবিক সুযোগ দিতে হবে। চাপ প্রয়োগ করে তার কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক নয়। এ ধরনের সাতটি প্রস্তাবও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পাঠ্যপুস্তকে আত্মহত্যা বিষয়ক প্রবন্ধ লেখা, কাউন্সেলিং, গণমাধ্যমে রিপোর্ট প্রকাশসহ নানা বিষয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আত্মহত্যায় পুত্রহারা বাবা তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, তার সহধর্মিনী প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, ‘অনীকদের জন্য উদ্যোগ’এর সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম প্রমুখ। এ সময় আরও দুই মনোবিজ্ঞানী আবদুল আওয়াল মিয়া ও সালমা আক্তারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আত্মহত্যা প্রবণতা রোধে করণীয় শীর্ষক এক কর্মশালার উল্লেখ করে আয়োজকরা বলেন ‘অনীকদের জন্য উদ্যোগ’ নামের একটি প্লাটফরম দাড় করা হয়েছে। এর মাধ্যমে আত্মহত্যার প্রবণতা রোধে কাজ করা হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *