ঢাকাSaturday , 19 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে হেলথ ভাউচার কার্ড বিতরণ

admin ঢাকা
আপডেট: 19 January 2019, 21:24

সাতক্ষীরা পৌরসভা এলাকায় বসবাসরত দরিদ্র, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার দরিদ্র, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবার ভাউচার কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে এ হেল্থ ভাউচার কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশন পেপসেপ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, সকল ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের এরিয়া ব্যবস্থাপক সৈয়দ মিজানুর ইসলাম প্রমুখ। এসময়, ৯টি ওয়ার্ডের ১৮০ জন দরিদ্র, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওর্য়াডে মোট ২১৮২ টি হেল্থ ভাউচার কার্ড বিতরণ করা হবে।
শুভেচ্ছা বক্তবে প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, “যারা সেবা নিতে যাচ্ছেন, তারা দরিদ্র, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিতজনগোষ্ঠি, তাই এই বঞ্চিত জনগোষ্ঠি যেন সঠিক ও গুণগত সেবা পান এবং হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ তাদের সম্মানের সহিত সেবাটা দেন। এই বিষয়ে পৌর মেয়র এবং স্ব স্ব ওয়ার্ড কাউন্সেলরদের মনিটরিং টিম গঠন ও নিয়মিত তদারকি করার অনুরোধ করেন, যাতে করে যে সমস্থ সেবাগ্রহীতা সেবা নিবেন, তারা যেন সঠিক ও গুণগত সেবা পান। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *