নুরনগরে দুস্থ ও অসহায়দের মাঝে সিডিও টিমের শীতবস্ত্র বিতরণ
নুরনগর প্রতিনিধি: গতকাল শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের সিডিও টিম দুঃস্থ প্রতিবন্দী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ‘এসো সকল প্রানের প্রতি শ্রদ্ধাশীল হই’ এই প্রতিপদ্য বিষয় নিয়ে উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) এর পরিকল্পনায় এবং নুরনগর সিডিও টিমের বাস্তবায়নে শীতের বিভিন্ন রকমের গরম কাপড় দুস্থ প্রতিবন্ধী অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন নুরনগর সিডিও টিমের সভাপতি ফারুক আহমেদ নয়ন, সহ সভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক পলাশ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শেখ আল-মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ এছাড়া অত্র টিমের সদস্য রামকৃষ্ণ রক্ষিত ও রাজু আহমেদ।

Leave a Reply