কুলিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
পারুলিয়া (দেবহাটা ) প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় গলায় ওড়না পেচিয়ে রুবাইয়া ইসলাম তৌফিকা (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার পশ্চিম কুলিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। শনিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ওই কলেজ ছাত্রী তৌফিকার পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখে দেবহাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের পাশ থেকে সুইসাইড নোট, ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য আলামত সংগ্রহ শেষে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply