কাঠবুনিয়াবাসীর টিকা নিতে যেতে হয় ৫ কিলোমিটার
সেলিম হোসেন, খলিলনগর (তালা): তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ১ ওয়ার্ডের অন্তর্ভুক্ত কাঠবুনিয়া গ্রাম। এই গ্রামটির উপজেলা সদর হতে প্রায় ১২ কিলোমিটার দূরত্বে অবস্থান। কাঠবুনিয়া গ্রামের পাশের গ্রাম হাজরাকাটি গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও প্রায় ৫ কিলোমিটার দূরে কাটবুনিয়া গ্রামে নেই কোন টিকা দান কেন্দ্র। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্বাস্থ্য সেবা দোড় গোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হন। তার সত্বেও খলিলনগর ইউনিয়নের প্রতন্ত গ্রাম কাটবুনিয়া কোন টিকাদান কেন্দ্র বা ক্লিনিক না থাকায় জনভোগান্তি পোহাতে হচেছ অসহায় জনগণের ।
সূত্র জানায়, কাঠবুনিয়া-হাজরাকাটি গ্রাম মিলে ১নং ওয়ার্ড গঠিত। যেখানে মোট ভোটার সংখ্যা প্রায় ২৪ শত জন। এর মধ্যে কাঠবুনিয়া গ্রামের ভোটার রয়েছেন প্রায় ৫ শত জন। ওই এলাকায় শিশু রয়েছে প্রায় ৮০-৯০ তাদের জন্য নেই কোন প্রকারের টিকাদান বা সুচিকিৎসার ব্যাবস্থা।
এ বিষয়ে তালা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুদরত-ই খুদা জানান, উপরক্ত বিষয়টি নিয়ে আমাদের কাছে মৌখিকভাবে অভিযোগ এসেছে ।

Leave a Reply