ঢাকাSaturday , 19 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ফেসবুকে আপত্তিকর ছবি প্রচারের ঘটনায় গ্রেফতার ২

admin ঢাকা
আপডেট: 19 January 2019, 22:24

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় এক কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করায় ২ যুবককে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ।
আটককৃতরা হলো কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল বারীকের বড় ছেলে সাইফুল ইসলাম বাপ্পি (২৭) ও কাকডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলামের বড় ছেলে ইমরান সিদ্দিকী জুয়েল (২৭)।
এঘটনায় বৃহস্পতিবার মেয়ের বাবা শিক্ষক আব্দুল আলিম বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৫, তারিখ-১৭/০১/২০১৯।
কলারোয়া থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে কলারোয়া বাজার থেকে সাইফুল ইসলাম বাপ্পি ও একই দিনে সন্ধ্যার পরে বালিয়াডাঙ্গা বাজার থেকে ইমরান হোসেন জুয়েলকে আটক করা হয়।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা একই উপজেলার বাগাডাঙ্গা গ্রামের একটি মেয়ের আপত্তিকর ছবি সংগ্রহ করে এবং মেয়েকে বিভিন্ন ভাবে মোবাইল ফোনের মাধ্যমে ব্লাকমেইল করতে থাকে। মেয়ে এসব বিষয়ে তাদেরকে কারো সাথে না বলতে অনুরোধ করলে তারা প্রতিদান হিসেবে মেয়ের ছোট বোনকে তাদের হাতে তুলে দিতে বলে। মেয়ে আসামিদের কবল থেকে বাঁচতে বিষয়টি পরিবারকে জানাতে বাধ্য হয়। মেয়ের বাবা বিষয়টি জানতে পেরে আসামিদের কাছে বিষয়টি চাপা রাখার অনুরোধ করলে তারা ৫ লাখ টাকার চাঁদা দাবি করে এবং তাদের শর্ত না মানলে মেয়ের আপত্তিকর ছবি ফেসবুকে আপলোড দেওয়ার ভয় দেখায়।
মেয়ের বাবা তাদেরকে এতগুলো টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা মেয়ের ফেসবুক আইডি হ্যাক করে এবং মেয়ের নামে থাকা ঐ ফেসবুক আইডি (মেসেঞ্জার) থেকে বিভিন্ন বন্ধুদের কাছে তার আপত্তিকর ছবি আপলোড করতে থাকে। এবিষয়ে মেয়ের বাবা জানতে পারলে তিনি কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) জেল্লাল হোসেন জানান, তথ্য প্রযুক্তি আইন- ২০১৮ অনুযায়ী ইচ্ছাকৃত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল ছবি ভাইরালে সহায়তা করার অপরাধে আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *