ঢাকাSaturday , 19 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আহলে হাদীছ যুবসংঘ দহারকান্দা শাখা গঠন

admin ঢাকা
আপডেট: 19 January 2019, 21:31

দহারকান্দা আহলে হাদীছ জামে মসজিদে আহলে হাদীছ যুবসংঘ দহারকান্দা শাখা গঠন করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ মাগরীব অনুষ্ঠিত এ কমিটি গঠন হয়।
মাওলানা হযরত আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার যুব বিষয়ক সম্পাদক আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সভাপতি মাওলানা মুজাহিদুর রহমান, যশোর জেলা যুব সংঘের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহীম, মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল হালিম আল কাফি, যাকারিয়া, আবু বকর সরদার। অনুষ্ঠান শেষে ৯০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ দহারকান্দা শাখা কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি মাওলানা হযরত আলী, সহ-সভাপতি আবিদ হাসান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক রহমত আলী, দফতর সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *