জেলা নাগরিক কমিটির সভা
সাতক্ষীরার নাগরিক সমাজের অধিকার সুরক্ষা এবং উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা নাগরিক কমিটির এক সভা শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য সচিব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, অধ্যাপক আবদুল হামিদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, এনজিও কর্মী মাধব চন্দ্র দত্ত, অপারেশ পাল, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, বাসদের নিত্যানন্দ সরকার, সাবেক ছাত্রনেতা কাজী আকতার হোসেন, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব, জাতীয় পার্টির নেতা আনোয়ার জাহিদ তপন, সিপিবির জেলা সম্পাদক আবুল হোসেন, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, মকবুল হোসেন, ওয়াজেদ আলী প্রমুখ।
সভায় সাতক্ষীরা জেলার উন্নয়নে দাবিনামা প্রণয়ন এবং তা নবনির্বাচিত এমপি ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে সভায় পৌর এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে কোন ক্ষমতাধর ব্যক্তির স্থাপনা যেন বাদ না যায় এবং হতদরিদ্র শ্রমজীবী মানুষের উপর যেন আইন বহির্ভুতভাবে নির্যাতন নিপীড়ন না করা হয় সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply