ঢাকাFriday , 18 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 18 January 2019, 22:19

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর কল্যাণ সংস্থার আয়োজনে ১’শ জন দুস্থ অসহায় মানুষের মাঝে মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
“গ্রাম উন্নয়নে করব কাজ, মহৎপুর গ্রামের শপথ আজ” “মহৎপুরের গ্রামবাসী, মহতী কাজের পাশাপাশি” এই শ্লোগানে শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মহৎপুরের কৃতি সন্তান বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ রফিকুল ইসলাম।
কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ আব্দুল্লাহর সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান, অধ্যাপক আব্দুল হান্নান, প্রভাষক আতিয়ার রহমান, মহৎপুর কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ওসি আব্দুল্লাহ আল সাঈদ, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, কুশুলিয়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ গোলাম আইয়ুব জুলু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *