সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে বিদ্যালয়ের মাঠে সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলা-ধূলার বিকল্প নেই। আজকের এই ক্ষুদে ক্রীড়াবিদরা একদিন বড় হয়ে জাতীয় খেলায় অংশ নেওয়ার মাধ্যমে সাতক্ষীরার সুনাম ধরে রাখবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সহকারি শিক্ষক ইযাহিয়া ইকবাল প্রমুখ। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গাজী আব্দুল মোমীন।

Leave a Reply