ঢাকাThursday , 17 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে শেখ ওয়াহেদুজ্জমানের মাগফেরাত কামনায় দোয়া

admin ঢাকা
আপডেট: 17 January 2019, 22:06

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে উজিরপুর বাজারস্থ বিশ্বাস মার্কেটের নিচ তলায় চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন জলিল বিশ্বাস, সেলিম রেজা, আবু হাসান, রবিউল আলম, মনিরুল ইসলাম, সাংবাদিক মনিরুজ্জামান মনি, হাফেজ রাশিদুল ইসলাম জনি বিশ্বাস, মিলন হোসেন, ইমন প্রমুখ।
আলোচনা শেষে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রহিমপুর মাদ্রাসার সহকারী শিক্ষক মোমিনুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *