এডিএস প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ফিংড়ী প্রতিনিধি: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এডিএস প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এডিএস প্রেসক্লাব হলরুমে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। ক্লাব সভাপতি প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাস্টার সন্তোষ কুমার দাশ, ইউপি সদস্য মহাদেব কুমার ঘোষ, সাবেক ইউপি সদস্য কৃষ্ণ পদ সরকার, সমাজসেবক শেখ তেয়েবুর হোসেন, সাধন কুমার।
উপস্থিত ছিলেন আলমগীর কবির মুকুল, আব্দুল মুজিদ, জিএম আজিজুল ইসলাম, শেখ খাবিরুল্লাহ, মুরশিদ আলম, ইছাক আলী, শেখ রিপজা হোসেন প্রমুখ।

Leave a Reply