ঢাকাThursday , 17 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অভয়নগরে জুটমিলে অগ্নিকাণ্ড

admin ঢাকা
আপডেট: 17 January 2019, 22:01

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার চেংগুটিয়া এলাকায় অবস্থিত রোমান জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় ওই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শটসার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের অভয়নগর ও মণিরামপুর উপজেলার দুইট ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের যশোর ইউনিটের সহকারি পরিচালক ওয়াদুদ হোসেনের নেতৃত্বে আগুন নেভানোর কাজ চলে।
ওয়াদুদ হোসেন জানান, মিলের মূল ভবনের পিছনের অংশের পাট ও সূতার গুদামে রক্ষিত পাট ও সূতা পুড়ে ছাই হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আমি বলতে পারছি না।
মিলের জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম জানান, ৩ থেকে ৪ হাজার মণ পাট ও ৪০ টন সূতা পুড়ে গেছে। এছাড়া মিলে থাকা স্পনার, ব্রেকার, ড্রয়িং ও পিনারের সিংহভাগ যন্ত্রপাতি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ ১৩ থেকে ১৫ কোটি টাকা।
মিলের মালিক মোহাম্মাদ আলী কাসারী জানান, অগ্নিকাণ্ডের ফলে মিলের ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *