ঢাকাWednesday , 16 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন

admin ঢাকা
আপডেট: 16 January 2019, 21:59

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের কাশিমাড়ীর ঘোলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতন করায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট বিচার প্রার্থনা করে আবেদন করা হয়েছে। আবেদনটি দায়ের করেন জয়নগর গ্রামের আব্দুল মাজেদ গাজীর মেয়ে মরিয়ম পারভীন।
অভিযোগ সূত্রে জানা যায়, মরিয়ম পারভীনের সাথে বিগত সাত বছর পূর্বে ঘোলা গ্রামের ইউসুফ শেখের ছেলে ইমদাদুল হক মিলনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার স্বামী মিলন ও তার ননদ হাজরা খাতুন প্রায় অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। মঙ্গলবার (১৫ জানুয়ারি) যৌতুকের জন্য ৫০ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় মরিয়ম পারভীনকে তাদের বাড়িতে লোহার শিকল দিয়ে বেঁধে তালাবদ্ধ করে ব্যাপক মারপিট ও নির্যাতন চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তার বাবার বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় মরিয়ম তার স্বামী, ননদসহ তিনজনকে বিবাদী করে অভিযোগটি করেন।
মরিয়মের গর্ভের ছাব্বির হোসেন নামে পাঁচ বছর বয়সের একটি সন্তান রয়েছে। তিনি ইতিমধ্যে বিভিন্ন দফায় এক লক্ষ টাকা যৌতুকের জন্য দিয়েও রেহাই পাচ্ছেন না। এ ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *