ঢাকাWednesday , 16 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় যুব‌ককে গু‌লি ক‌রে হত্যা, মাদক উদ্ধার

admin ঢাকা
আপডেট: 16 January 2019, 08:48

ডেস্ক রি‌পোর্ট: সাতক্ষীরার তালা উপ‌জেলায় এক যুবক‌কে গু‌লি ক‌রে হত্যার ঘটনা ঘ‌টে‌ছে। এসময় ঘটনাস্থল থে‌কে ওই যুবকের ব্যবহৃত টিভিএস মটর সাইকেল(রেজি. না থাকলেও রয়েছে টাকা জমা দেওয়ার রশিদ), ১৫ বোতল ‌ফেন‌সি‌ডিল, ১৫০ পিস ইয়াবা, একটি মানি ব্যাগ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একটি চেক ও তার জাতীয় প‌রিচয়পত্র উদ্ধার হ‌য়ে‌ছে।
বুধবার (১৬ জানুয়া‌রি) ভোর ৫টার দি‌কে তালা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া বিশ্বেসের মোড়ে এ ঘটনা ঘ‌টে।
জাতীয় প‌রিচয়পত্র অনুযায়ী নিহত যুবকের নাম মইজদ্দীন আহম্মেদ টুলু। সে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী মাঝেরপাড়া গ্রামের সামছুল হক সরদারের ছে‌লে।
স্থানীয় বাবুর আলী বিশ্বাস জানান, ভোর রাত ৫ টার দিকে চিৎকার শু‌নে এগিয়ে এসে দেখি ওই যুব‌কের নিথর দেহ প‌ড়ে আ‌ছে।
তালা থানার এসআই নেওয়াজ বলেন, টহল পা‌র্টি নিয়ে তেঁতুলিয়া বাজার ঘুরে ইসলামকাটির দিকে যাওয়ার সময় স্থানীয় চৌকিদার আমাকে ফোন করে এ ঘটনা জানান। সংবাদ পেয়ে আমি ঘটনাস্থ‌লে যায়। প‌রে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার (তালা সার্কেল) ও তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
তালা থানার ওসি মেহেদী রাসেল ব‌লেন, ‌নিহ‌তের মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নোর প্র‌ক্রিয়া চল‌ছে। ধারণা করা হ‌চ্ছে মাদক ব্যবসায়ী‌দের ম‌ধ্যে অভ্যন্তরীণ কোন্দ‌লে এ হত্যাকাণ্ড ঘ‌টে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *