আশাশুনির কুঁন্দুড়িয়া ও আগরদাড়ি হাইস্কুলে সততা স্টোর উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় ও আগরদাড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় ও বেলা দেড়টায় দুই স্কুল মিলনায়তনে পৃথকভাবে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল হোসেন।
উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন আশাশুনি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সহ-সভাপতি জিএম মুজিবুর রহমান।
বেলা দেড়টায় আগরদাড়ি রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুরুপ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে স্কুল দুটির একটি কক্ষে সততা স্টোর উদ্বোধন করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনায় এই স্টোরে (দোকানে) কোন দোকানদার থাকবে না। দোকানে স্কুলের শিক্ষার্থীদের ব্যবহার উপযোগি ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রাখা হবে। সেখানে শিক্ষার্থীরা স্কুল চলাকালীন উপস্থিত হয়ে নিজেদের প্রয়োজনীয় দ্রব্য গ্রহণ করতে পারবে এবং মালের পাশে লিখে রাখা মূল্য পরিশোধ করবে।

Leave a Reply